১৯৭১ সালের সূচনা থেকে ২০২৬ সালের ৫৬ তম বর্ষ — জয়নগর মিত্রপাড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মিত্রপাড়া অঞ্চলের প্রবীণ ও উৎসাহী মানুষদের উদ্যোগে ১৯৭১ সালে আত্মপ্রকাশ ঘটে **জয়নগর মিত্রপাড়া সর্বজনীন পূজা কমিটির**। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা আনন্দের সাথে আমাদের **৫৬ তম বর্ষ** পালন করছি।
১৯৯৫ সালে এই পূজোর রজত জয়ন্তী বর্ষে পাড়ার সকল শ্রদ্ধেয় গুরুজনদের সিদ্ধান্তে পি.সি. সরকার (জুনিঃ) কে দিয়ে উদ্বোধন করানো হয়। আজকের তরুণ ও বর্ষীয়ান সদস্যবৃন্দ সেই ঐতিহ্যকে সযত্নে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে চলেছে।
২০২০ সালে আমাদের পূজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করার কথা থাকলেও দুর্ভাগ্যজনক করোনা মহামারীর জন্য সব বাতিল হয়ে যায়।
৫৬ বছরের অটুট বিশ্বাস ও মেলবন্ধন
আমাদের লক্ষ্য শুধু চারদিনের দুর্গোৎসব উদযাপন নয়, সারাবছর ধরে সমাজসেবা, দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং জয়নগরের সংস্কৃতিকে উজ্জ্বল রাখা।
বাঙালির মাঙ্গলিক আলপনা, কাসর-ঢাকের বোল, এবং সনাতন পুজো পদ্ধতির মধ্য দিয়ে প্রাচীন বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা।
মহাসপ্তমীর দিন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও ভোগ বিতরণের মাধ্যমে সম্প্রীতি রক্ষা।
ঐতিহ্যের সাথে আধুনিক শিল্পকলার অপূর্ব সমন্বয়। ২০২৬ সালে আমাদের প্রধান আকর্ষণ গুজরাটের অক্ষরধাম মন্দিরের বিশ্বনন্দিত রূপ।
“৫৬ তম বর্ষে আমাদের প্রধান লক্ষ্য জয়নগর মিত্রপাড়ার সকল মানুষ ও দর্শনার্থীদের এক আনন্দমুখর পরিবেশ উপহার দেওয়া। মায়ের চরণে আমাদের প্রার্থনা এই ধরা যেন শান্তিময় ও আলোকময় হয়ে ওঠে।”
“আমাদের এই ৫৬ তম বর্ষের মহোৎসবে সকল শুভানুধ্যায়ী ও দূর-দূরান্ত থেকে আসা সম্মানিত দর্শনার্থীদের আমি আন্তরিক আমন্ত্রণ জানাই। জয়নগর মিত্রপাড়া সর্বজনীন দুর্গোৎসব আপনাদের উপস্থিতিতে সার্থক হয়ে উঠুক।”
যাদের আন্তরিক সহযোগিতায় আমাদের ৫৬ তম বর্ষের দুর্গোৎসব সাফল্যমণ্ডিত হচ্ছে